২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি
২০২৫ সালে জাতীয় পার্টির আয় ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা, আর ব্যয় ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। তবে ২০২৪ সালের ব্যাংক স্থিতিসহ ডিসেম্বর ২০২৫ এ সর্বমোট আয় ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। বর্তমানে ব্যাংকে আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।