‘ব্যাংক রেজুলেশন আইন-২০২৬’ দুর্নীতি ও লুটপাট সহায়ক: টিআইবি
ব্যাংক রেজুলেশন আইন-২০২৬ এ একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের কোনো ধরনের জবাবদিহিতা ব্যতিরেকে আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগের বিধান যুক্ত করার মাধ্যমে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, এর ফলে ব্যাংকিং খাত পুনরায় দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হবে, যা আত্মঘাতীমূলক বলেও জানিয়েছে টিআইবি।