ব্যারিস্টার-কায়সার-কামাল
মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য: ডেপুটি স্পিকার

মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য: ডেপুটি স্পিকার

সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করে সাম্য, স্বাধীনতা ও মানবিক মর্যাদাভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি।’

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজার ড. চার্লস রীড। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ডেপুটি স্পিকারের সঙ্গে র‌্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে র‌্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। আজ (বুধবার, ৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সংস্কার কার্যক্রমে পরামর্শক নিয়োগের সুপারিশ

জাতীয় সংসদ সচিবালয়ের সংস্কার কার্যক্রমে পরামর্শক নিয়োগের সুপারিশ

জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ এবং সে বিষয়ে পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় সংসদ সচিবালয়ের অর্গানাইজেশনাল রিফর্ম এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনা হয়।

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ

জাতীয় সংসদ ভবনের সব লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি এ সুপারিশ করেছে।

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (বিওয়াইএমইউএন) সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

বিরোধীদল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পিকার

বিরোধীদল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে সরকারি ও বিরোধীদল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (রোববার, ৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করনীয়’ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশগ্রহণের উদ্দেশ্যে আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা ত্যাগ করবেন।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ব্লাইন্ড অ্যাডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৯ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদে এ সাক্ষাৎ হয়।

বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা

বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এ সভা।

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) আনুমানিক বিকেল সোয়া তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।