যুক্তরাজ্যের রাজনীতিতে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ
ব্রিটিশ রাজনীতিতে বইছে বাংলাদেশি বংশোদ্ভূতদের নীরব বিপ্লবের হাওয়া। ৭ মে’র স্থানীয় নির্বাচনে ৮৫টি ওয়ার্ডে ২২৫টি আসনে লড়ছেন ২৯৭ প্রার্থী। বিশ্লেষকদের মতে, এটি শুধু জনসংখ্যার প্রতিফলন নয়, বরং কমিউনিটিতে বাড়তে থাকা রাজনৈতিক সচেতনতা।