ভারত-পাকিস্তান পানিবিরোধ: লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করলো নয়াদিল্লি
লাদাখের কৃষকদের পানির সংকট দূর করতে এবং সীমান্ত এলাকায় সিন্ধু নদের পানি ব্যবহারের সক্ষমতা বাড়াতে লেহ জেলার উপশিতে প্রথম 'রক চেক ড্যাম' (পাথরের বাঁধ) নির্মাণ করেছে ভারত। পাকিস্তান অভিমুখে নদীটি প্রবাহিত হওয়ার আগে নিজ সীমানায় এর পানি সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি।