ভারতে হানিট্র্যাপের মাধ্যমে গুপ্তচরবৃত্তি: তথ্য পাচারের দায়ে নৌবাহিনীর সদস্য গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি এক নারী গোয়েন্দার পাতা প্রেমের ফাঁদ বা ‘হানিট্র্যাপের’ শিকার হয়ে স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল (শনিবার, ৩ অক্টোবর ) তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ ঘাঁটি থেকে তাকে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল। দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।