
অবৈধ অভিবাসন দমনে মালয়েশিয়ার কঠোর অবস্থান, আটক ৫৪ হাজার
মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরইমধ্যে ৫৪ হাজারের বেশি কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধ বিদেশিদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে অন্যান্য দেশের পাশাপাশি আটক হচ্ছেন বাংলাদেশিরাও।

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে
চলতি ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ভিসা স্থগিত কৌশল; শিক্ষা–ভ্রমণ–বিনিয়োগে বড় প্রভাবের শঙ্কা!
বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা ট্রাম্পের কৌশল হতে পারে- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এটি মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টির নতুন কৌশল হতে পারে। তবে এটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগে বড় প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। ভিসা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে তাই এখনই আলোচনার প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত: শিক্ষার্থী ও ট্যুরিস্টদের ওপর প্রভাব পড়ছে কি?
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ২১ জানুয়ারি ২০২৬ থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট বা স্থায়ী (Immigrant Visa) ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিলেও, নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী (Non-Immigrant Visa) ভিসাগুলো এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। ফলে পর্যটন (Tourism), শিক্ষা (Education), অস্থায়ী কাজসহ স্বল্পমেয়াদি ভ্রমণ ও অবস্থান সংক্রান্ত ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র
২১ জানুয়ারি থেকে কার্যকরের ঘোষণা
বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে দেশটি। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই মুখপাত্র স্থগিত প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানাননি। বার্তা সংস্থা রয়টার্স, আনাদোলু, টিআরটি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত এ খবর প্রকাশ করেছে।

বাংলাদেশের পর ভিসা বিতর্কে যুক্তরাষ্ট্র, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন
ভারত-পাকিস্তানের রাজনৈতিক প্রভাব অনেক আগেই পড়েছে তাদের মাঠের ক্রিকেটে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট মাঠের সম্পর্কেও টানাপড়েন চলছে। এবার নতুন করে যুক্তরাষ্ট্রকেও প্রতিপক্ষ হিসেবে যুক্ত করছে ভারত। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বেশকিছু ক্রিকেটারের ভিসা না দিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে দেশটি।

ভিসা জটিলতায় বাড়ছে আমিরাত প্রবাসীদের বেকারত্ব, ঝুঁকছেন স্বল্প বিনিয়োগে
চলমান ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেকারত্ব বাড়ছে। অন্যদিকে কর্মী সংকটে নতুন করে বড় বিনিয়োগেও আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সংকট মোকাবিলায় তাই স্বল্প বিনিয়োগের দিকেই ঝুঁকছেন অনেকে। শারজায় এমন স্বল্প বিনিয়োগে কর্মসংস্থান হচ্ছে দুই শতাধিক বাংলাদেশির।

ভারতীয় ভিসা সেন্টার চালু
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে। সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ভিসা অপব্যবহারের আশঙ্কা: যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের ভর্তি স্থগিত
যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি স্থগিতের বিষয়কে রাজনৈতিক কূটকৌশল বলছেন অনেকে। ভিসা অপব্যবহারের অভিযোগ মানতে নারাজ শিক্ষার্থী ও আইনজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন, এতে ক্ষতিগ্রস্ত হবেন প্রকৃত শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে লন্ডন হাইকমিশনের জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান শিক্ষার্থীদের।

চীনা পেশাজীবীদের জন্য ভিসা সহজ করছে ভারত
চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজের উদ্যোগ নিয়েছে ভারত। মূলত নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক জোরদারের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ভারত সরকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে চীন।

গোল্ড কার্ড ভিসা কী? কত খরচ, কারা আবেদন করতে পারবেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করলেন নতুন ভিসা প্রোগ্রাম ট্রাম্প গোল্ড কার্ড ভিসা (Trump Gold Card Visa)। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, বিনিয়োগ এবং নাগরিকত্ব পাওয়ার দ্রুততম উপায় হিসেবে এই ভিসা ইতোমধ্যে আলোচনার শীর্ষে।

যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বে গোল্ড কার্ড ভিসা চালু
যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বে সুযোগ হিসেবে ১০ লাখ ডলারের গোল্ড কার্ড ভিসা চালু করেছে ট্রাম্প প্রশাসন। এরইমধ্যে গোল্ড কার্ডের আবেদন গ্রহণ শুরু করছে যুক্তরাষ্ট্র।