
নেপালে দুর্যোগের ৫ মাস আগেই মিলেছিল ভয়াবহ পরিণতির আভাস!
নেপালে প্রলয়ঙ্করী বন্যা-ভূমিধসের পাঁচ মাস আগেই, আঁচ মিলেছিল যে কী ঘটতে যাচ্ছে সামনে। আসন্ন পরিণতির বিষয়ে সতর্ক করে মার্চে প্রকাশ করা হয় দু’টি প্রতিবেদন। বলা হয়, ১৯৭৫ সালের পর থেকে হিমালয়ের হিন্দুকুশ অঞ্চলে হিমবাহের পুরুত্ব কমেছে ২৭ মিটার পর্যন্ত। ২০ কোটি মানুষের প্রাণ বিপন্ন হবে বলে আভাস দেয়া হয় প্রতিবেদন দু’টিতে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুটান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ (বুধবার, ২৬ আগস্ট) ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেন ওয়াংচুক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে এই আমন্ত্রণ জানান জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি; সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ (বুধবার, ২৬ আগস্ট) ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন
টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে শনিবার অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
খাদ্য নিরাপত্তা ও জীবিকা সুরক্ষায় বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ২৬ জুন) দুটি আলাদা প্রকল্পের আওতায় এ অর্থায়নের অনুমোদন দেয়া হয়।

রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে ভুটানের ভূমিকম্পে কেঁপেছে সারা দেশ। গতকাল (রোববার, ৭ জুন) দিবাগত রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমলজির (এনসিএস) দেয়া তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে উত্তর পূর্বে এবং ২৪ কিমি গভীরে। তবে ঢাকার আবহাওয়া অফিস বলছে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।

বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম-এর নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। আজ (বুধবার, ১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‘ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল’ নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী
কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। জিটুজি (সরকার-টু-সরকার) ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি এরইমধ্যে প্রকল্প এলাকায় ১৩৩ একর জমির মালিকানাও পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

নেপালকে চার গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে মুনকি-অর্পিতারা।

দাপুটে জয়ে বাংলাদেশের মেয়েদের রাউন্ড রবিন লিগ শুরু
নেপালের পোখারায় রাউন্ড রবিন লিগে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গোল বন্যায় টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) নেপালের পোখারায় রাউন্ড রবিন লিগের ম্যাচের শুরু হয়।

সাফ ফুটসাল: নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ-ভুটান
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

বিদেশি অভিবাসীদের সরকারি সহায়তার তালিকা প্রকাশ করেছে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা দেয়া হয়, সেটির একটি তালিকা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্পের তথ্য মতে, দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের ৫৪ শতাংশেরও বেশি সরকারি সহায়তা নেন। ১২০টি দেশের এ তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ারই একটি দেশ ভুটান।