দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে মাঠ পর্যায়ে দুর্নীতি বন্ধ, এসিল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।