
ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্প, আহত ২১
দক্ষিণ ইতালির নেপলসের কাছে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২১ জন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) রাত ৭টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় গণপরিবহন এবং ইউরোপের সবচেয়ে বড় আগ্নেয়গিরির জ্বালামুখ ‘কাম্পি ফ্লেগ্রেই’ এলাকার বিভিন্ন ভবন ও একটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানে ভূমিকম্পের পর সুপেয় পানির সংকট, সচল হয়নি বিদ্যুৎ সংযোগ
শক্তিশালী ভূমিকম্পের পর এখন সুপেয় পানির তীব্র সংকটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ৫৮ হাজার পরিবার। বিকল গ্যাস লাইনের কারণে জনদুর্ভোগ ছাড়াও ৪৮ হাজারেরও বেশি বাড়িতে এখনও সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। কয়েক বিলিয়ন ডলার আর্থিক ক্ষয়ক্ষতির পর সাময়িকভাবে বন্ধ হয়ে আছে সনি, টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম। প্রাণে বাঁচলেও সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক উদ্যোক্তা।

জাপানে ভূমিকম্পের পর শতাধিক আফটারশক অনুভূত, প্রাণহানি বেড়ে ১৪
জাপানে মঙ্গলবারের ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪ জনে। দক্ষিণ-পশ্চিমের কিউশু অঞ্চলে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্পের পর অনুভূত হয়েছে শতাধিক আফটারশক।

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত
ভূমিকম্প মোকাবিলায় ‘জাতীয় টাস্ক ফোর্স’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

জাপানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩; বিধস্ত শপিং মলে আটকা পড়েছেন অনেকে
জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পে কুমামাতো শহরে ধসে পড়ে শপিং মল থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।

জাপানে ভূমিকম্প; শপিং মলে আটকা বহু মানুষ
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিং মলের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। এদের মধ্যে ‘উল্লেখযোগ্যসংখ্যক’ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সম্প্রচারমাধ্যম টিবিএস। এছাড়া কুমামোতো জেলার একটি কাগজ কারখানার চিমনি ধসে পড়ায় কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, জারি সুনামি সতর্কতা
জাপানের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) দুপুরে দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রাণহানি সাড়ে ৫ হাজার ছুঁই ছুঁই, আহত ১৬ হাজারের বেশি
ভেনেজুয়েলায় গত মাসে পরপর দুটি ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্য পেরুতে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
মধ্য পেরুতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (রোববার, ১৯ জুলাই) ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

ভেনিজুয়েলায় ভূমিকম্পের পর উদ্ধারকাজে ধীরগতি; সামরিক বাহিনীর সমন্বয়হীনতার অভিযোগ
ভেনিজুয়েলার উপকূলে গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, দুর্যোগের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কয়েক দিন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের কাছ থেকে আদেশ আসতে দেরি হওয়া, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং চরম বিশৃঙ্খলার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত আটজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলার ভূমিকম্প: প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার
গেলো মাসে ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। গতকাল (শুক্রবার, ১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ।

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প; সুনামি সতর্কতা জারি
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।