অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু
অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ (বুধবার, ২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।