ভোটাধিকার
একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে: তারেক রহমান

একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে: তারেক রহমান

মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে সেজন্য একটি দল বিভিন্ন পর্যায়ে গিয়ে ভয় দেখাচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) নীলফামারী জেলায় নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।

ভোটকেন্দ্র দখল করতে আসলে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে: নাহিদ ইসলাম

ভোটকেন্দ্র দখল করতে আসলে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ জনগণের হাতে এবং ঢাকার মাধ্যমে হবে। দিল্লির তাঁবেদারি করে যারা রাজনীতি করেছে বা নতুন করে সেই রাজনীতি চালু করতে চায়, তাদের বাংলাদেশে আর কখনো রাজনীতি প্রতিষ্ঠিত হবে না। প্রয়োজনে ভোটাধিকার রক্ষায় জীবন দিতে হবে। ভোটকেন্দ্র দখল করতে গেলে বাংলাদেশের ইতিহাসে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে।

পোস্টাল ব্যালট: ভোটের সুযোগে উৎফুল্ল প্রবাসীরা

পোস্টাল ব্যালট: ভোটের সুযোগে উৎফুল্ল প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে পোস্টাল ব্যালট। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও, প্রচারণাসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পেরেছেন যুক্তরাজ্যের সীমিত সংখ্যক প্রবাসী। তবে নানা অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা, ভবিষ্যতে প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন তারা।

দেবিদ্বারে বিএনপিতে যোগ দিলেন আ.লীগসহ বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মী

দেবিদ্বারে বিএনপিতে যোগ দিলেন আ.লীগসহ বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মী

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার, (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে স্লোগান দিতে দিতে তারা তার বাসভবনে যান এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

পোস্টাল ভোট: নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

পোস্টাল ভোট: নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।

বিসিবি নির্বাচন আজ; হেভিওয়েটদের প্রার্থিতা প্রত্যাহারে কমেছে জৌলুস

বিসিবি নির্বাচন আজ; হেভিওয়েটদের প্রার্থিতা প্রত্যাহারে কমেছে জৌলুস

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আজ। শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও শেষ পর্যন্ত জৌলুস কমেছে এ নির্বাচনের। অবশ্য সব প্রশ্নকে উপক্ষা করে আজ (সোমবার, ৬ অক্টোবর) আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পরিষদ গঠিত হতে যাচ্ছে। যেখানে চুড়ান্ত তালিকা অনুযায়ী ভোট দেবেন ১৫৬ জন কাউন্সিলর।

প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি

প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) ভোটিংয়ের জন্য নিবন্ধন ও ভোটদানের প্রক্রিয়া প্রকাশ করেছে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে এ প্রক্রিয়ার নমুনা প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর; পূরণ হবে প্রবাসীদের ভোটাধিকারের দাবি!

প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর; পূরণ হবে প্রবাসীদের ভোটাধিকারের দাবি!

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরে তার একাধিক কর্মসূচি থাকলেও, প্রবাসীদের দৃষ্টি এখন একটি ইস্যুতে—ভোটাধিকার। জাতিসংঘের মঞ্চ এবং প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে এ দীর্ঘদিনের দাবি আদৌ গুরুত্ব পাবে কি না, তা নিয়েই চলছে আলোচনা।

নির্বাচনের আগেই প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি এনসিপির

নির্বাচনের আগেই প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি এনসিপির

আগামী নির্বাচনের আগেই ভোট কক্ষ এবং ভোটাধিকারে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে, তাদের ভাতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটির প্রতিবন্ধী বিষয়ক উইং।

যুক্তরাজ্যে ভোটাধিকার পাচ্ছে তরুণরা; ২০২৯ সালের নির্বাচন থেকে কার্যকর

যুক্তরাজ্যে ভোটাধিকার পাচ্ছে তরুণরা; ২০২৯ সালের নির্বাচন থেকে কার্যকর

যুক্তরাজ্যে ১৬ ও ১৭ বছর বয়সীদের ভোটাধিকার প্রয়োগে ব্রিটিশ সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে দেশটির তরুণ সমাজ। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ২০২৯ সালের সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। যুক্তরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থায় এটিকে বড় ধরনের সংস্কার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

‘নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন দিলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে’

‘নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন দিলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে’

সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে নির্বাচন দিলে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ (রোববার, ৮ জুন) ঈদের দ্বিতীয় দিন দিনাজপুর-৬ আসনের বিভিন্ন উপজেলায় ও ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ রায় দেন।