২০২০ সালের নির্বাচনে কারচুপির প্রমাণ মেলেনি; তবু তদন্তের পথে অনড় ট্রাম্পপন্থিরা
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও বিদেশি হস্তক্ষেপের প্রমাণ খুঁজতে সরকারের একাধিক গোয়েন্দা ও তদন্ত সংস্থাকে যুক্ত করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পুয়ের্তো রিকোর একটি ভোটিং মেশিন পরীক্ষা থেকে শুরু হওয়া এই দীর্ঘ অনুসন্ধানে শেষ পর্যন্ত ভোট জালিয়াতি বা ফলাফল পরিবর্তনের কোনো প্রমাণ মেলেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।