কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
কানাডায় অভিবাসন জালিয়াতির একটি ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের অস্থায়ী ভিসা পাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।