
নির্মাণকাজ শেষের দিকে, কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে থেকে? জানুন সময়সূচি
রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা মেট্রোরেল সার্ভিস কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে (Dhaka Metro Rail MRT Line 6 extension news)। তবে নির্মাণকাজের ধীরগতির কারণে এই অংশে ট্রেন চলাচল শুরুর তারিখ একাধিকবার পিছিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য ও পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাস থেকে মতিঝিল-কমলাপুর অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হতে পারে (Metro Rail Motijheel to Kamalapur passenger service start July 2027)।

মতিঝিল-কমলাপুর মেট্রোরেলের বর্ধিত অংশের ট্রায়াল রানে সময় বাড়লো আরও দেড় বছর
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিত অংশের ট্রায়াল রান হতে লাগবে আরও একবছর। গেল জুন পর্যন্ত মেয়াদ থাকলেও সময় গড়ালো আরও দেড় বছর। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে পরীক্ষামূলক যাত্রার কথা জানান ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ। যদিও কাজ শেষে যাত্রীরা পুরোপুরি যাত্রী সেবা পাবে কি-না তা নিয়ে আছে অনিশ্চয়তা। কারণ থমকে আছে কমলাপুর স্টেশনের শেষ অংশে ট্র্যাক সুইচিং এর পিলার কাজ।