
কঙ্গোতে ইবোলায় মৃত ছাড়লো ১৩০০, ধর্মঘটে স্বাস্থ্যকর্মীরা
মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলায় মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে, শনাক্ত প্রায় তিন হাজার। তবে ভাইরাসটির প্রাদুর্ভাবের মাঝেই দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট পালন করছেন ইবোলার হটস্পট ইতুরি প্রদেশের স্বাস্থ্যকর্মীরা। এতে রোগটি আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে ইবোলার বুন্দিবুগিও ভ্যারিয়েন্ট মোকাবিলায় পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম হিউম্যান ট্রায়াল সম্পন্ন হয়েছে।

চাদ থেকে সেনা প্রত্যাহার করলো ফ্রান্স
দীর্ঘ ৭০ বছর পর আনুষ্ঠানিকভাবে মধ্য আফ্রিকার দেশ চাদ থেকে সেনাবাহিনীর সদস্যদের উঠিয়ে নিলো ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স।

ডিআর কঙ্গোতে জাতিসংঘের ১৩ বিদেশি শান্তিরক্ষী নিহত
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক বা ডিআর কঙ্গোতে জাতিসংঘের ১৩ বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বিদ্রোহী এম-টুয়েন্টি থ্রি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। নিহত শান্তিরক্ষীদের ৯ জনই দক্ষিণ আফ্রিকার।