১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে; সর্বস্ব হারানোর শঙ্কা ব্যবসায়ীদের
রাজধানীর পুরোন ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজার অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ীর। আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। সরু গলি, পানির সংকট আর দাহ্য পণ্যের উপস্থিতি—সব মিলিয়ে আগুন নেভাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।