
ঝিনাইদহে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল (বুধবার, ২৮ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) রাত ১ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদির রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।

শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর ( ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় গুলিবিদ্ধ হয়ে মো. তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর পূর্ব বানিয়া খামার মিস্ত্রিপাড়া বাজারের পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হবিগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার
মাগুরায় বাস টার্মিনালের কাউন্টার থেকে পৌর যুবদল নেতা সাকির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গুলি করে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী।

যশোরের অভয়নগরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরের অভয়নগরে নিজ বাড়ি ভেতর থেকে আছিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শোকের মাঝেই প্রিয়জনের পরিচয় শনাক্তের অপেক্ষা
ফিরে আসবেন না আর প্রিয়জন। নিয়তির এই নিষ্ঠুরতা মেনে নিতে হচ্ছে। কিন্তু মরদেহ বুঝে পাবার এই অপেক্ষা যেন আরো কঠিন। একদিকে প্রিয়জনকে হারানোর শোক, অন্যদিকে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষা ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিচয় শনাক্ত করতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার হাসপাতালের মেডিকেল অফিসার।

মৃত্যুর পরও ঘরে থাকেন স্বজন; খাবার দেন পরিবারের সদস্যরা
মৃত্যু মানেই কি সব সম্পর্কের শেষ? ইন্দোনেশিয়ার তানা তোরাজা অঞ্চলের মানুষের কাছে উত্তরটা ভিন্ন। সেখানে প্রিয়জনের মৃত্যু হলেও তাকে সঙ্গে সঙ্গে বিদায় জানানো হয় না। বরং মাসের পর মাস, কখনো বছরের পর বছর মরদেহ রাখা হয় বাড়িতে। পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিকে অসুস্থ স্বজনের মতোই বিবেচনা করেন। তাকে খাবার ও পানীয় দেয়া হয়, পরানো হয় পছন্দের পোশাক। এমনকি তার সঙ্গে কথাও বলেন পরিবারের সদস্যরা।

নেত্রকোণায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
নেত্রকোণার মদন পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বৈশ্যপাড়া এলাকায় বিকাশ বৈশ্যর পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।