
মশা-মাছির যম এই ৬টি গাছ: কয়েল ছাড়াই ঘর রাখুন নিরাপদ ও সতেজ
গরম পড়ার সাথে সাথেই রাজধানীসহ সারাদেশে মশা-মাছির উপদ্রব (Mosquito and Fly Infestation) ভয়াবহভাবে বেড়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই কয়েল বা কেমিক্যাল স্প্রে ব্যবহার করি, যা আমাদের ফুসফুস ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশু ও শ্বাসকষ্টের রোগীদের জন্য এটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ। এই সমস্যার এক চমৎকার প্রাকৃতিক সমাধান (Natural Solution) হতে পারে নির্দিষ্ট কিছু ইনডোর প্ল্যান্ট বা ইনডোর গাছ।

ডেঙ্গুতে নাকাল বরগুনা: আক্রান্ত ছাড়ালো ২ হাজার, ভোগান্তি বাড়াচ্ছে ডায়াগনস্টিক ও পণ্য ব্যবসায়ীরা
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা থামছেই না দেশের ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনায়। এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজারের বেশি। এই সুযোগে ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি অর্থ আদায়সহ ভুল পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ করছেন রোগী ও স্বজনরা। এদিকে, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরাও। বাড়িয়েছেন মশা তাড়ানোর কয়েলের দাম। এতে বিপাকে জেলার নিম্ন আয়ের মানুষ।

ডেঙ্গুর শঙ্কা বাড়ছে, সিটি করপোরেশনের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা
অপরিচ্ছন্ন খাল, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা আর সিটি করপোরেশনের উদাসীনতায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কায় ঢাকা দক্ষিণ সিটির ৭৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। একইসাথে মশার ওষুধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন করছেন এলাকাবাসী। এদিকে কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়িতে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি।