মহাকাশ-অস্ত্র

সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ: যুদ্ধক্ষেত্রের নতুন রূপ নিয়ে মার্কিন সেনাপ্রধানের হুঁশিয়ারি
ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র কেবল ভূমিতে সীমাবদ্ধ থাকবে না, বরং সমুদ্রের তলদেশ থেকে শুরু করে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশ পর্যন্ত বিস্তৃত হবে। এ ধরনের নতুন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে এবং জয়ী হতে মার্কিন সামরিক বাহিনীকে অবিলম্বে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মহাকাশে অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের; যুদ্ধের প্রস্তুতি বন্ধের তাগিদ চীনের
মহাকাশের কক্ষপথে যুক্তরাষ্ট্রের প্রথমবার অস্ত্র মোতায়েনের তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনকে ‘যুদ্ধের প্রস্তুতি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই আহ্বান জানান। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।