২৩৫ ইউনিট বিদ্যুতের বিল বিলম্ব মাশুলসহ ৫৩০ কোটি টাকা!
মাগুরা সদরে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস। অস্বাভাবিক এই বিলে গ্রাহক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মঘি ইউনিয়নের কেচুয়াডুবির অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর, ২০২৬ মাসের এ বিল ইস্যু হয়।