রেমিট্যান্সে অর্থনীতি চাঙা হলেও বিনিয়োগে এখনও অনিশ্চয়তায় প্রবাসীরা
চলতি অর্থবছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেশের আট বিভাগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রাখছে এই অর্থ। তবে প্রবাসী আয়ের বড় অংশ এখনও ভোগব্যয়, ঋণ পরিশোধ ও আবাসন খাতে ব্যয় হচ্ছে; পরিকল্পিত বিনিয়োগ ও সঞ্চয়ে উৎসাহিত করা গেলে জাতীয় অর্থনীতিতে এর প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।