মাতৃভাষা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নেপালে বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নেপালে বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দূতাবাসের কর্মকর্তারা ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা বেকারত্ব কমানোর জন্য হলেও, বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কুষ্টিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুষ্টিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়ার কালেক্টর চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ: জ্বালানিমন্ত্রী

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ। তিনি বলেন, ‘সেদিনই ভিত্তি স্থাপন করা হয়েছিল যে, এ বাংলাদেশ একদিন স্বাধীন স্বত্বা হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সে লড়াই একুশে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, ৭১ এ শেষ হয়েছে।’

শিক্ষকসংকটে থমকে পাহাড়ের মাতৃভাষা শিক্ষা, বই পেয়েও বঞ্চিত শিক্ষার্থী

শিক্ষকসংকটে থমকে পাহাড়ের মাতৃভাষা শিক্ষা, বই পেয়েও বঞ্চিত শিক্ষার্থী

মাতৃভাষায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের সংকটে এগুচ্ছে না পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান। সরকার বিনামূল্যে মাতৃভাষার পাঠ্যবই সরবরাহ করলেও, এক দশকেও নেই কাঙ্ক্ষিত সাফল্য। পাঠ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরাও। স্ব স্ব মাতৃভাষায় দক্ষ ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের পুরনো দাবিই উঠে আসছে বারবার।

সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় শহীদ দিবস পালিত

সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় শহীদ দিবস পালিত

বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে দিনটি।

মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি রাখাইন আদিবাসীদের

মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি রাখাইন আদিবাসীদের

শিশুর হাসি, ভাষা সবই মাতৃভাষায়। কিন্তু রাখাইন শিশুদের সেই ভাষা আজ হারিয়ে যাওয়ার পথে। বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই ভাষা শিক্ষা কেন্দ্র। না আছে ভাষা শেখার সুযোগ, নেই ভাষা চেনার পথ। মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় তাই কার্যকর পদক্ষেপের দাবি উপকূলের রাখাইন আদিবাসীদের।

কর্মসংস্থান-পড়াশোনাসহ নানা কারণে বিদেশি ভাষা শেখায় তরুণদের আগ্রহ বাড়ছে

কর্মসংস্থান-পড়াশোনাসহ নানা কারণে বিদেশি ভাষা শেখায় তরুণদের আগ্রহ বাড়ছে

দেশের অনেক তরুণ এখন বিদেশি ভাষা শিখছেন। কর্মসংস্থান, পড়াশোনাসহ নানা কারণে এসব বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। বিশেষজ্ঞরা বলেছেন, একাধিক ভাষা জানলে সেটা ব্যক্তির ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। তাই প্রতিযোগিতার এই যুগে মাতৃভাষার পাশাপাশি আরও কয়েকটি বিদেশি ভাষা শেখার পক্ষে মত তাদের।

বান্দরবানে মাতৃভাষার বই পেলো পাহাড়ের শিক্ষার্থীরা

বান্দরবানে মাতৃভাষার বই পেলো পাহাড়ের শিক্ষার্থীরা

বান্দরবানে বছরের প্রথম দিনেই পাঠ্যবইয়ের পাশাপাশি নিজ মাতৃভাষায় ছাপানো বই পেলো পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। মারমা, চাকমা, ত্রিপুরা তিনটি সম্প্রদায়ের ১৮হাজার ৪৯৭ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে নিজ মাতৃভাষার বই। বছরের প্রথম দিন আজ (বুধবার, ১ জানুয়ারি) নিজ মাতৃভাষার বই পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা।

ভারত সবসময়ই বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী: নরেন্দ্র মোদি

ভারত সবসময়ই বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী: নরেন্দ্র মোদি

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারতবাসী। লাল কেল্লায় হওয়া স্বাধীনতা দিবসের টানা ১১তম ভাষণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ব প্রেক্ষাপটের পাশাপাশি উঠে আসে বাংলাদেশ ইস্যুও। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারতের উন্নয়ন গতি বাড়াতে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

ব্রিটেনে বন্ধ বেশিরভাগ বাংলা স্কুলের কার্যক্রম

ব্রিটেনে বন্ধ বেশিরভাগ বাংলা স্কুলের কার্যক্রম

ব্রিটেনে একসময় বেশ কয়েকটি বাংলা স্কুল চালু থাকলেও, সেগুলোর কার্যক্রম এখন বন্ধ। এতে করে প্রাতিষ্ঠানিক বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্মের শিশুরা।