
জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছালো সাক্ষ্যগ্রহণ
জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় বুধবার (১২ আগস্ট) সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

কর্নেল মোমেনের বিরুদ্ধে পৃথক তদন্ত; ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় র্যাব-১ এর সাবেক অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের বিরুদ্ধে পৃথক তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতে তাকে আগামী ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান: শেখ হাসিনাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড; ১ বছরের মধ্যে সব মামলা নিষ্পত্তির লক্ষ্য
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ৬টি মামলার বিচার কাজ শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, পুলিশের কয়েকজন সদস্যসহ ১৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। ১১ জন যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে ৩৫ জনকে দণ্ডিত করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে জুলাইয়ে হত্যাকাণ্ডের মামলার বিচার শেষ করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আর সিনিয়র আইনজীবী কাজী জাহেদ ইকবাল মনে করেন, জুলাইয়ের মামলায় অতিরিক্ত আসামি করায় পুলিশ তদন্ত শেষ করতে পারছে না।

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হবে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট)।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ‘কালচারাল ফ্যাসিস্ট’ নামে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

শাপলা চত্বর মামলায় প্রধান আসামি শেখ হাসিনা
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামির সংখ্যা ও অন্যদের নাম প্রকাশ করা হয়নি।

ব্রাজিল জয় উদযাপনে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার
বিশ্বকাপে ব্রাজিলের জয় উদযাপন নিয়ে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে ধারণা পুলিশের। এদিকে প্রয়াত দেলোয়ার হোসেন সাইদীর পক্ষের সাক্ষী সুখোরঞ্জন বালীকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুল রহমানকে বাড্ডার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি: নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীর রায়েরবাজারে অভ্যুত্থানের শহিদদের গণকবর জিয়ারত করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। পরে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর হয়েছে। কিন্তু এই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া যায়নি।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় পড়া চলছে
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে। বেলা ২টার কয়েক মিনিট আগে থেকে রায় ঘোষণা শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট
জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপসহ অন্যান্য আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।