সকল মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জাহিদ
মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে প্রাধান্য দেয়া হবে। তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সমাজে বিদ্যমান প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা এবং উপকারভোগীর সংখ্যাও বৃদ্ধি করছে সরকার।