
ফ্রান্সে নতুন বিক্ষোভ: ল্যুভর জাদুঘর বন্ধ, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও কড়া বিধিনিষেধ
ফ্রান্সে আজ শনিবার দেশজুড়ে নতুন করে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন, ট্রেড ইউনিয়ন ও সরকারবিরোধী গোষ্ঠী। গত সপ্তাহের ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নামানো হচ্ছে ৭০ হাজার পুলিশ সদস্য।

ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক; সহিংসতা ঠেকাতে নামছে ৭০ হাজার পুলিশ
ফ্রান্সে নতুন করে বিক্ষোভের ডাক আসায় দেশজুড়ে অন্তত ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সপ্তাহের ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষায়িত নিরাপত্তা বাহিনীসহ অতিরিক্ত পুলিশ মাঠে নামানো হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইইউ তহবিল আত্মসাৎ মামলা, মারিন লো পেনের আপিলের রায় আজ
ফ্রান্সের কট্টর ডানপন্থি নেত্রী মারিন লো পেনের রাজনৈতিক ভবিষ্যৎ আজ আদালতের রায়ের ওপর নির্ভর করছে। ইউরোপীয় পার্লামেন্টের তহবিল অপব্যবহারের মামলায় তার সাজা বহাল থাকবে কি না, সে বিষয়ে আজ রায় দেবে দেশটির আপিল আদালত। যদি সাজা বহাল থাকে, তবে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সুযোগ হারাতে পারেন তিনি।