যুদ্ধ বন্ধ থাকলেও হামলার নতুন টার্গেটের তালিকা হালনাগাদ করেছে ইরান
মার্কিন-ইসরাইলি আগ্রাসনে বর্তমানে বিরতি চললেও ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা (টার্গেট ব্যাংক) হালনাগাদ ও সম্পন্ন করেছে। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা পূর্ণ সামরিক প্রস্তুতি বজায় রেখেছে এবং শত্রুকে কোনোভাবেই বিশ্বাস করছে না। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।