ইরানে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে মার্কিন টাস্কফোর্স গঠন
অস্ত্র ও অবৈধ সামগ্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে—এমন অভিযোগে ইরানে প্রবেশের স্থলপথগুলো কীভাবে ব্যাহত করা যায়, তা খতিয়ে দেখতে ২০ সদস্যের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।