
জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান: পেজেশকিয়ান
জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইরান ‘সন্ত্রাসবাদের শিকার’; মাথানত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে ইরানিরা ‘সন্ত্রাসবাদের শিকার’ উল্লেখ করে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলাকে সম্পূর্ণ বেআইনি বলে কড়া নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো আইনি ভিত্তি ছাড়া ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং যুদ্ধের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বিমান হামলায় নিহত শিশুদের ছবি বিশ্ব নেতাদের সামনে প্রদর্শন করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্যে করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের হুমকি ও চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না।

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয়, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে মাসুদ পেজেশকিয়ান
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) তেহরানের মেহরাবাদ বিমানবন্দর ত্যাগের আগে তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান ও দেশের মানুষের স্বার্থ তিনি দৃঢ়ভাবে তুলে ধরবেন।

বেসামরিকদের হত্যা: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা পেজেশকিয়ানের
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু; যৌথ ঘোষণায় একমত সদস্যদেশগুলো
ভারতের নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলন শুরুর আগেই একটি যৌথ ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছেন উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নেতারা। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বিশ্বমঞ্চে জোটের প্রভাব বাড়ানো এবং সদস্যদেশগুলোর মধ্যকার মতভেদ দূর করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক চাপ; জাতীয় ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অর্থনৈতিক চাপের মুখে নিজেদের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখতে পারলে দেশের ভেতরে বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর মার্কিন চাপ অব্যাহত; সীমাবদ্ধতার মুখে চীনের সহযোগিতা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামরিক চাপ সত্ত্বেও তেহরানের পাশে বেইজিংয়ের সমর্থন একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধুদেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করতেই চীন এমন সতর্ক নীতি গ্রহণ করেছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রশ্নে তেহরানে তীব্র মতভেদ; ট্রাম্পের যুদ্ধ শেষের পথ নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানো হবে নাকি দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়া হবে এ নিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে গভীর রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সংস্কারপন্থি ও বাস্তবতাবাদী পক্ষ অর্থনীতির ক্ষতি কাটিয়ে উঠতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শেষ করার পক্ষে, অন্যদিকে কট্টরপন্থিরা যুক্তরাষ্ট্রকে চির অবিশ্বস্ত আখ্যা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে। সিএনএনের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা উঠে এসেছে।

পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্য দেখাতে কিরগিজস্তান সম্মেলনে রাশিয়া-চীন-ইরানের নেতারা
পশ্চিমা প্রভাব মোকাবিলার লক্ষ্যে গঠিত আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫ বছর ফুর্তিতে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া, চীন, ইরান ও ভারতের শীর্ষ নেতারা। আগামী সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই সম্মেলন শুরু হতে যাচ্ছে। ফ্রান্স টুয়েন্টি ফোরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হরমুজে নৌপথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা ইরানের; যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মানলে চালুর ঘোষণা
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি রুটের বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তবে কৌশলগত এই আন্তর্জাতিক নৌপথ পুনরায় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অন্য মুসলিম দেশের ওপর হামলায় ভূখণ্ড ব্যবহারের সুযোগ বন্ধের আহ্বান মাসুদ পেজেশকিয়ানের
কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম দেশের ওপর হামলার কাজে ব্যবহার করতে দেয়া না হয়, সেই আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) তেহরানে আয়োজিত ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করবে না ইরান; ‘অনিশ্চয়তা’ কাটানোর তাগিদ পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের কাছে ইরান কোনো নতিস্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনাকাঙ্ক্ষিত ও দীর্ঘায়িত অনিশ্চয়তা কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ শামিল না হতে অন্যান্য দেশকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন চাপে যোগ দেয়া দেশগুলোকে শত্রু হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থেও আঘাত হানা হবে। আজ (শনিবার, ২২ আগস্ট) রানের সরকারি বার্তা সংস্থা ইরনা বরাত দিয়ে তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।