সাবওয়ের কর্মী থেকে চ্যাম্পিয়ন্স লিগে; রূপকথা লিখছেন বার্গস্ট্রম
এক সময় সাবওয়েতে চাকরি করে সংসার চালিয়েছেন, ২৪ বছর বয়সে হয়েছেন পূর্ণকালীন ফুটবলার। আর সেই জ্যাকব বার্গস্ট্রম এখন সুইডেনের ছোট্ট গ্রাম হালেভিকের ক্লাব মিয়ালবিকে নিয়ে খেলছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। তার গল্প এখন ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় অনুপ্রেরণা।