কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৩১ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমত ইউনিয়নের ক্যানালপাড়া এলাকার বাসিন্দা এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।