
ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, প্রয়াত খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

অনেকে ছোটখাটো ইস্যুতে দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে: মির্জা ফখরুল
অনেকে ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবার গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে ২ মন্ত্রী, শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে পৌঁছেছেন। আজ (শুক্রবার, ৮ মে) সকাল ৮টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করা হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনও বলছি।

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : মির্জা ফখরুল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

দেশের শ্রমিক শ্রেণি দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার: মির্জা ফখরুল
দেশের শ্রমিক শ্রেণি দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি ‘ভিশন-২০৩০’-এর আলোকে সম্প্রীতির রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর: মির্জা ফখরুল
বিএনপি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-২০৩০’-এর আলোকে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ বা ‘সম্প্রীতির রাষ্ট্র’ গড়তে বদ্ধপরিকর বলে জানিয়েছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবিধান আমাদের আবেগ ও লাখ শহিদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান আমাদের আবেগ ও ১৯৭১ সালের লাখ শহিদের রক্তে সঙ্গে জড়িত। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কাল মহান মে দিবস
শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে আগামীকাল (শুক্রবার, ১ মে) বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করবে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

ইভিএম মেশিন কেনা প্রকল্পের অডিটে আপত্তি এসেছে: ফখরুল
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দেড় লাখ ইভিএম মেশিন কেনা প্রকল্পের অডিটে আপত্তি এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধম অধিবেশনের ২২তম দিন আজ (সোমবার, ২৭ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই: স্থানীয় সরকারমন্ত্রী
দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।