
গোলশূন্য ড্র দিয়ে শেষ নারীদের এশিয়ান গেমসের যাত্রা
গোলশূন্য ড্র দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
শেষ ম্যাচে ভালো করার প্রত্যাশা নিয়েই এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম দুই ম্যাচে ১৬ গোল হজম করা বাংলাদেশের সামনে পরের ম্যাচে প্রতিপক্ষ মায়ানমার। আগেই বাদ পড়লেও ম্যাচপূর্ব অনুশীলনে সিরিয়াস মেজাজেই দেখা গেছে নারীদের।

মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার-নিত্যপণ্যসহ আটক ১০
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু
ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। তার দাবি, এর উদ্দেশ্য দেশের যুবসমাজকে ধ্বংস করে দেয়া। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার উদ্যোগ
রোহিঙ্গা শরণার্থীসহ মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন দু’টি টিওবি উদ্বোধন করা হয়েছে।

উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দু’জন আটক
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোহিঙ্গাদের নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর তৈরি হয়েছে বাড়তি পরিবেশগত চাপ।’

বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা
অবকাঠামো, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।

ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালয় বিমানবন্দর বন্ধ; বাতিল আন্তর্জাতিক ফ্লাইট
মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের টাডা-উ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) ড্রোন হামলার পর বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়; যা বাংলাদেশ একাই সমাধান করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান একেবারেই স্পষ্ট; মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।