মুক্তিযোদ্ধা-সংসদ

অমুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মন্ত্রী
‘অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করবো এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবো।’ আজ (বৃহস্পতিবার, ৭ মে) রাজধানী ঢাকার ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের অব্যাহতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এতে সরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।