মুশফিকুর-রহিম
সিলেট টেস্ট: ২৬৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ

সিলেট টেস্ট: ২৬৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে ব্যকফুটে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪০ ওভার ব্যাট করে ৮৮ রান করতে হারিয়েছে তিন উইকেট। ব্যাটিংয়ে হাল ধরতে পারেননি অধিনায়ক নাজমুল শান্ত। তবে ইনিংস লম্বা করার চেষ্টায় অভিজ্ঞ মুশফিকুর রহিম।

হাসান-তাসকিনের দাপুটে শুরুর পরও হতাশায় শেষ বাংলাদেশের প্রথম দিন

হাসান-তাসকিনের দাপুটে শুরুর পরও হতাশায় শেষ বাংলাদেশের প্রথম দিন

হাসান-তাসকিনের বলে দাপুটে শুরু করলেও হতাশা নিয়েই সিলেট টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় ক্যারিবীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে দিনশেষে ক্যারিবীয়দের সংগ্রহ চার উইকেটে ২৩৫ রান। ফিফটির দেখা পেয়েছেন অভিষিক্ত কেভিন উইকহ্যামও।

মিরপুরে হারের ধাক্কা, র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন টাইগাররা

মিরপুরে হারের ধাক্কা, র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের বিপক্ষে হারের পর র‌্যাঙ্কিংয়ে বড় অবনমন হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

আফগানিস্তানের বিপক্ষে ৩২৯ রানের লিড বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ৩২৯ রানের লিড বাংলাদেশের

তৃতীয় দিন শেষে আফগানদের বিপক্ষে ৩২৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। ওপেনিং জুটি ভাঙে মাত্র ৩১ রানে। ১৩ রান করে আউট হন সাদমান। ৭ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৩১ রান করে আউট হন তানজিদ তামিম।

দু’বার ব্যাট করেও টাইগাররা পারলো না ২১০ রান করতে

দু’বার ব্যাট করেও টাইগাররা পারলো না ২১০ রান করতে

ম্যাকাই টেস্টে লজ্জার চূড়ান্ত রূপই যেন দেখলো টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বোলারদের বীরত্বে কালি লাগিয়ে দুই ইনিংসেই ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের নিচে অলআউট হয়েছে সাদমান-লিটনরা।

অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ের মন্ত্র, টাইগারদের ভরসা তাসকিন-মিরাজে

অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ের মন্ত্র, টাইগারদের ভরসা তাসকিন-মিরাজে

ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের অন্যতম কুলীন দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর তাদের মাটিতেই লড়তে হবে বাংলাদেশকে। অচেনা কন্ডিশন, উইকেট আর মাইটি অজিদের ভয়ঙ্করী পেস ত্রয়ীর সাথে নিজেদের ইনজুরির চাপ—সব প্রতিকূলতাই ডিঙিয়ে যেতে হবে টাইগারদের।

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা

অপেক্ষার পালা শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার উদ্দেশে উড়াল দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে গেছেন কোচিং স্টাফসহ ১৮ জনের বহর। বাকিরা রওনা দেবেন আগামীকাল (রোববার, ২ আগস্ট)। এদিন ক্যামেরার সামনে কথা বলেননি কোনো ক্রিকেটার।

যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে—নাঈমকে হেনস্তা প্রসঙ্গে মুশফিক

যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে—নাঈমকে হেনস্তা প্রসঙ্গে মুশফিক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন মুশফিকুর রহিম। মুশফিক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে’।

গরিব-অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আহ্বান মুশফিকের

গরিব-অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আহ্বান মুশফিকের

বগুড়ায় ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। এসময় গরিব অসহায়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এক সেঞ্চুরিতেই অনন্য উচ্চতায় মুশফিকুর রহিম

এক সেঞ্চুরিতেই অনন্য উচ্চতায় মুশফিকুর রহিম

সিলেট টেস্টে সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম। দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড যেমন গড়েছেন তেমনি একমাত্র বাংলাদেশি হিসেবে পূরণ করেছেন ১৬ হাজার আন্তর্জাতিক রান। বনে গেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি বয়সী সেঞ্চুরিয়ানও।

মুশফিকের সেঞ্চুরি, সঙ্গে জোড়া কীর্তি

মুশফিকের সেঞ্চুরি, সঙ্গে জোড়া কীর্তি

মোহাম্মদ আব্বাসের বলটি পয়েন্ট দিয়ে সীমানার বাইরে যাওয়ার আগেই ধারাভাষ্যকক্ষ থেকে আতাহার আলী খান বলে উঠলেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত হলোও তাই। শৈল্পিক এক বাউন্ডারিতে তিন অঙ্ক ছুঁয়েই হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন মুশফিকুর রহিম। এরপর উইকেটে সিজদা দিয়ে প্রকাশ করলেন কৃতজ্ঞতা। এর সঙ্গেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের পাতায় লেখা হলো নতুন এক ইতিহাস; দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক এখন অভিজ্ঞ এই ব্যাটার।

সিলেট টেস্টে লড়াই ছাপিয়ে বড় চিন্তার নাম বৃষ্টি!

সিলেট টেস্টে লড়াই ছাপিয়ে বড় চিন্তার নাম বৃষ্টি!

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। তবে সিলেট টেস্টে টাইগারদের সবচেয়ে বড় চিন্তার নাম বৃষ্টি। টানা বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি অনুশীলন করতে পারেনি কোনো দলই। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি?