বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।