মেরিন-অ্যাকাডেমি
নাবিকদের চাকরির সংকট; বাড়ছে বেকার ক্যাডেটের সংখ্যা

নাবিকদের চাকরির সংকট; বাড়ছে বেকার ক্যাডেটের সংখ্যা

মেরিন অ্যাকাডেমি ও নাবিক প্রশিক্ষণ কেন্দ্রসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে এক হাজার ক্যাডেট বের হয়। এদের অনেকে বর্তমানে বেকার। ভারত, সিঙ্গাপুর, মিশর, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ভিসা বন্ধ রাখায় সংকট বাড়ছে, সংকুচিত হচ্ছে চাকরির বাজার। এই সুযোগে অনেক এজেন্সি সার্ভিস চার্জের নামে ক্যাডেটদের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এজন্য অতিরিক্ত নাবিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন এবং জাল সার্টিফিকেটধারী নাবিকদের বিভিন্ন বন্দরে জাহাজ থেকে পলায়নকে দায়ী করছেন মেরিটাইম শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।

'বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে আগামী বছর থেকে বিদেশি নাগরিকরাও প্রশিক্ষণ নেবে'

'বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে আগামী বছর থেকে বিদেশি নাগরিকরাও প্রশিক্ষণ নেবে'

বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে আগামী বছর থেকে বিদেশি নাগরিকরাও প্রশিক্ষণ নেবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৫৮তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি আরও বলেন, 'বাংলাদেশ শিপিং করপোরেশনে যুক্ত হতে যাওয়া ৬টি জাহাজে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরির সুযোগ পাবেন।'