মেলা
২২ হস্তশিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা

২২ হস্তশিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা

কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় ওয়াল্টন, বিডিজবস.কম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্পের মোট ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ‘ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি’—এই মূলমন্ত্র নিয়ে আজ (সোমবার, ২২ জুন) শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে বসেছে দিনব্যাপী চাকরির মেলা

রাজশাহীতে বসেছে দিনব্যাপী চাকরির মেলা

রাজশাহীতে শুরু হয়েছে দিনব্যাপী চাকরির মেলা। আজ (শনিবার, ১৩ জুন) সকালে নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে ২৭টি প্রতিষ্ঠান ও ৩ শতাধিক চাকুরি প্রত্যাশী।পল্লি কর্ম–সহায়ক ফাউন্ডেশনের-পিকেএসএফ আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াসসহ ৩ টি সামাজিক সংগঠন রেইজ প্রজেক্টের মাধ্যমে এ মেলার আয়োজন করেছে।

খেলনা দিয়েই বিশ্ববাজারে সবাইকে টেক্কা দিচ্ছে চীন

খেলনা দিয়েই বিশ্ববাজারে সবাইকে টেক্কা দিচ্ছে চীন

অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিংবা রোবট নয়, খেলনা দিয়েই বিশ্ববাজারে সবাইকে টেক্কা দিচ্ছে চীন। চীনা আন্তর্জাতিক সংস্কৃতি শিল্প মেলায় সবার নজর কেড়েছে বিভিন্ন পপ ক্যালচার থেকে উঠে আসা খেলনা পুতুল। ট্রেন্ডি এই খেলনাগুলো চিরায়ত চীনা সংস্কৃতিকে ধারণ করলেও, বাইর থেকে আসা দর্শনার্থীদের কাছে একইভাবে সমাদৃত হচ্ছে এই শিল্প।

রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

১৯ মে থেকে ফরিদপুরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা’ মেলা

১৯ মে থেকে ফরিদপুরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা’ মেলা

জনবান্ধব ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।

বৈসাবি উৎসব: পাহাড়ে উৎসবের আমেজ, পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন

বৈসাবি উৎসব: পাহাড়ে উৎসবের আমেজ, পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন

বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় শুরু হচ্ছে উৎসবের আমেজ। পাহাড়ে বসবাসরত ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসবকে ঘিরে এরইমধ্যে নেয়া হয়েছে নানা আয়োজনের উদ্যোগ। আজ (সোমবার, ৬ এপ্রিল) থেকেই শুরু হচ্ছে এ বর্ণিল আয়োজন। রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট যৌথভাবে ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

নির্দিষ্ট জায়গায় শিল্প স্থাপনের আহ্বান উপদেষ্টা আদিলুর রহমানের

নির্দিষ্ট জায়গায় শিল্প স্থাপনের আহ্বান উপদেষ্টা আদিলুর রহমানের

বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প স্থাপন না করে নির্দিষ্ট জায়গায় স্থাপনের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (রোববার, ৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশসহ ৬০ দেশের অংশগ্রহণে কাতারে জমজমাট পর্যটন মেলা

বাংলাদেশসহ ৬০ দেশের অংশগ্রহণে কাতারে জমজমাট পর্যটন মেলা

কাতারে চলছে তিন দিনব্যাপী পর্যটন মেলা ‘কাতার ট্রাভেল মার্ট ২০২৫’। দোহায় অনুষ্ঠিত পর্যটন মেলায় অংশ নিয়েছে ৬০টিরও বেশি দেশের ৩০০টি প্রতিষ্ঠান। এ ট্রাভেল মার্টে অংশ নিয়েছে বাংলাদেশ ও বাংলাদেশ বিমান।

পোড়াদহের ‘জামাই মেলা’

পোড়াদহের ‘জামাই মেলা’

অগ্রবর্তী দল চলে যায় দিনের বাসে। আমরা চারজন রাত এগারোটার বাসে। বগুড়ার সাতমাথায় যখন নামি, তখন চারিদিকে কুয়াশামাখা ভোর। দশ হাতের দূরের জিনিসও অস্পষ্ট। তবে বাস থেকে নেমে একটু অবাক হই। উত্তরবঙ্গের শীত বলে একটা কথা শুনে আসছি। সেই প্রস্তুতি রয়েছে আমাদের। অথচ শীত তেমন করে টের পাচ্ছি না। মানুষের মনের মতো প্রকৃতির হালচাল বোঝাও মুশকিল!

ঢাকায় চলছে দু'দিনের ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’

ঢাকায় চলছে দু'দিনের ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’

উচ্চশিক্ষা গ্রহণ ও উন্নত ক্যারিয়ার গঠনের জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবীদের ভিড়ে মেলা চলছে উৎসবমুখরভাবে।

রাজশাহীতে পোষাপ্রাণীর মেলা অনুষ্ঠিত

রাজশাহীতে পোষাপ্রাণীর মেলা অনুষ্ঠিত

রাজশাহীতে পোষাপ্রাণী নিয়ে পেট ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) ছুটির দিনে সকাল ১০টা থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নানা প্রজাতির বিড়াল নিয়ে ভিড় জমান বিড়াল প্রেমীরা।

মালয়েশিয়ায় দেশিয় পণ্যের বাজার সম্প্রসারণে হাইকমিশনের জোর প্রচেষ্টা অব্যাহত

মালয়েশিয়ায় দেশিয় পণ্যের বাজার সম্প্রসারণে হাইকমিশনের জোর প্রচেষ্টা অব্যাহত

মালয়েশিয়ার ঐতিহাসিক প্রাদেশিক শহর মালাক্কায় অনুষ্ঠিত হলো মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল। ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত চারদিনব্যাপী এ ফেস্টিভালে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, ট্যুরিজমসহ ৯টি ক্লাস্টারে বিশ্বের ৮টি দেশ চার শতাধিক বুথের মাধ্যমে পণ্য প্রদর্শন করে। দ্বিতীয়বার অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশও।