শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ নেওয়া ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান ১৭ দিনে আট কোটি টাকার বই বিক্রি করেছে। মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, সে হিসাব অনুযায়ী ১৪ মার্চ পর্যন্ত মেলায় অংশ নেওয়া ৫৭০টি প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ ১৭ কোটি টাকা। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা তার প্রতিবেদনে এ তথ্য জানান।