সৌদি আরবের ওপর একের পর এক হুথি হামলা, সংকট কাটাতে আলোচনা ও সেনা পাঠাতে দ্বিধায় রিয়াদ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর হামলা বন্ধের বিনিময়ে তাদের কাছে ৫,১০০ কোটি (৫১ বিলিয়ন) ডলার ক্ষতিপূরণ এবং ইয়েমেনের শাসক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দাবি করেছে। এই আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।