মিয়ানমারে তিন দিনে চার বিমান হামলায় নিহত ৬০ ছাড়ালো
মিয়ানমারে তিন দিনের ব্যবধানে সামরিক বাহিনীর চারটি বিমান হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আজ (শনিবার, ২৮ নভেম্বর) চালানো তিনটি আলাদা বিমান হামলাতেই অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের এক সপ্তাহ পর দেশটিতে নতুন করে এই প্রাণঘাতী হামলা চালানো হলো। এএফপির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।