মৎস্য-উন্নয়ন-করপোরেশন
নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরুর প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। দুই হাজার ৫০০ টন মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে পাঁচ কোটি দশ লাখ টাকার বেশি। পর্যাপ্ত মাছ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি টাকা ছাড়াবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু, ১৬ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষমাত্রা

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু, ১৬ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষমাত্রা

টানা চার মাস ৭ দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে। এতে হ্রদে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ উন্মুক্ত হচ্ছে। রোববার সকালে থেকেই মৎস্য অবতরণ ঘাটগুলোতে মাছ আসছে। এসব মাছ পরিমাপ ও শুল্কায়ন শেষে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের নানা প্রান্তে। এবার ৮ হাজার মেট্রিকটন মাছ অবতরণ ও  সাড়ে ১৬ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে।