হালদায় পরিবেশ বিপর্যয়; ধ্বংসের মুখে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র
দক্ষিণ এশিয়ার রুইজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে পড়েছে। নদীর জীববৈচিত্র্য, পানির গুণগত মান ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠছে। এর ফলে ধ্বংসের মুখে রয়েছে প্রাকৃতিক মৎস্য প্রজনন প্রক্রিয়া।