মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) কর্মরত ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) বেলা ১২টায় পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা তুলে দিয়েছেন সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন। নগরীর টাউনহলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠানে এ অর্থ তুলে দেন তিনি।