যুদ্ধবিরতি
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩০ থেকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

দক্ষিণ লেবাননে দুই সেনা নিহতের পর পাল্টা হামলা ইসরাইলের

দক্ষিণ লেবাননে দুই সেনা নিহতের পর পাল্টা হামলা ইসরাইলের

দক্ষিণ লেবাননে বুধবার এক বিস্ফোরণে ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। এর জবাবে চালানো ইসরাইলি হামলায় লেবাননের অন্তত একজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার নতুন পর্ব চলাকালেই সীমান্তে এই সংঘাত ছড়িয়ে পড়েছে।

ইরানের সঙ্গে ‘খুবই ভালো আলোচনা’ চলছে—ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুবই ভালো আলোচনা’ চলছে—ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুবই ভালো আলোচনা’ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সারা দিন ধরে চলা এই আলোচনার মধ্য দিয়ে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ শিগগিরই অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। এই খবরে বুধবার এশিয়ার শেয়ারবাজারে উত্থান দেখা গেছে এবং জ্বালানি তেলের দাম কমেছে। এর আগে ওয়াল স্ট্রিটও রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি: বারবার হুমকি দিয়েও ব্যর্থ ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি: বারবার হুমকি দিয়েও ব্যর্থ ট্রাম্প

বিশ্ব যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা চুক্তির দিকে তাকিয়ে রয়েছে, তখন দুই পক্ষ থেকে আসছে বিপরীতমুখী বার্তা। বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক ও সমুদ পথকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্লান্ত করার দীর্ঘ কৌশল নিয়েছে ইরান। এদিকে, ট্রাম্প বারবার হুমকি দিয়ে তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছেন।

ট্রাম্পের দাবি— ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু, অস্বীকার করছে তেহরান

ট্রাম্পের দাবি— ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু, অস্বীকার করছে তেহরান

বিশ্ব যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা চুক্তির দিকে তাকিয়ে রয়েছে, তখন দুই পক্ষ থেকে এলো বিপরীতমুখী বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে চুক্তি আসন্ন এবং নতুন আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, তেহরান বলছে, তারা কোনো আলোচনায় নেই।

ট্রাম্পের ‘অগ্রগতির’ ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত অন্তত ৪

ট্রাম্পের ‘অগ্রগতির’ ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত অন্তত ৪

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে অগ্রগতির ঘোষণা দেয়ার পরও টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার গাজা সিটি ও দেইর আল-বালাহে পৃথক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ফের ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৩

গাজায় ফের ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৩

গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে সমঝোতার ঘোষণার একদিন পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের

গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রিত অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে ২৩ কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ করছে ইসরাইল। স্যাটেলাইট ছবিতে এমন তথ্য উঠে এসেছে। এ নির্মাণকাজ গাজার বিভাজনকে আরও স্থায়ী করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর ফের হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ফের হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের ওপর টানা অষ্টম রাতের মতো হামলা করেছে। এর আগে, জর্ডানে ইরানি হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত হওয়ার খবর ঘোষণা করেছিলো যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে; আলোচনায় ইসরাইলি সেনা প্রত্যাহার

লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে; আলোচনায় ইসরাইলি সেনা প্রত্যাহার

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ওয়াশিংটন সফরে গেছেন। শনিবার তিনি বৈরুত থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করবেন। লেবাননের প্রেসিডেন্সি বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি; জানাজায় হামলায় নিহত ৭

যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি; জানাজায় হামলায় নিহত ৭

গাজা উপত্যকায় শুক্রবার একটি জানাজায় ইসরাইলি হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় আওদা হাসপাতাল। হাসপাতালটি জানায়, নুসেইরাত শরণার্থী শিবিরে আজ (শুক্রবার, ১৭ জুলাই) দিনের শুরুতে এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নেয়া মানুষের ওপর এই হামলা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।

রোমে যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজা ও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৪

রোমে যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজা ও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৪

গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির হতাহতের খবর পাওয়া গেছে। এরমধ্যেই, একই পরিবারের চারজন নিহতের খবর দিয়েছে সংবাদ-মাধ্যম আল জাজিরা। অন্যদিকে, রোমে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দু'দেশের আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনায় হামলা চালিয়েছে আইডিএফ। চুক্তি অনুযায়ী, ইসরাইলি বাহিনী বৈরুত ছেড়ে তাদের দখলকৃত এলাকাগুলো লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করার কথা রয়েছে।