যুব-উন্নয়ন-অধিদপ্তর

স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
প্রশ্ন ফাঁসের (Question Leak) অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের (Department of Youth Development - DYD) সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (Assistant Upazila Youth Development Officer) পদের প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষা স্থগিতের পরপরই কর্তৃপক্ষ নতুন সময়সূচি ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় স্থগিত হওয়া এই পরীক্ষাটি পুনরায় অনুষ্ঠিত হবে (DYD Exam Date rescheduled for October 16)।

যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগে প্রশ্নফাঁস; মহাপরিচালকের পদত্যাগ দাবি পরীক্ষার্থীদের
যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীরা।