১০ দিন ধরে আগুন আতঙ্কে একটি পরিবার, রহস্য খুঁজছে প্রশাসন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খাজুলিয়া গ্রামের একটি বাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটছে টানা ১০ দিন ধরে। দিনে কয়েকবার হঠাৎ আগুন জ্বলে ওঠায় আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের। আগুনের কারণ খুঁজে পাচ্ছে না ফায়ার সার্ভিস ও পুলিশ। এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা গুজব।