কোটি টাকা ব্যয়েও দূষণমুক্ত হয়নি রাজধানীর ফুসফুস হাতিরঝিল
হাতিরঝিল। রাজধানী ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত স্থানটি এখন পরিণত হয়েছে তীব্র দুর্গন্ধের এক জলাশয়ে। কোটি কোটি টাকা ব্যয়ে পানিশোধন প্রকল্প নেয়া হলেও কমেনি দূষণ। উল্টো আশপাশের অর্ধশত ড্রেন দিয়ে প্রতিদিন লেকে পড়ছে গৃহস্থালি ও শিল্পবর্জ্য। আর এসব পচা বর্জ্য ও দূষিত পানির উৎকট গন্ধে ভোগান্তিতে দর্শনার্থী ও আশপাশের বাসিন্দারা। তবে হাতিরঝিলের বর্তমান পরিস্থিতি ও সংকটের কারণে ওয়াসাকে দুষছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।