রাজস্ব-লক্ষ্যমাত্রা
রাজস্ব আদায়ের বড় লক্ষ্য: ৫ বছরে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আশা এনবিআরের

রাজস্ব আদায়ের বড় লক্ষ্য: ৫ বছরে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আশা এনবিআরের

নতুন অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রার ৬ লাখ ৪ হাজার কোটি টাকা যোগান দিতে হবে এনবিআরকে। যদিও তারা বলছে, লক্ষ্য অর্জন কঠিন হলেও অর্থবছর শেষে রাজস্ব লক্ষ্যের সর্বোচ্চ ৯০ শতাংশ আদায় হতে পারে। এদিকে, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ মনে করেন, রাজস্ব আদায়ে একটি সংস্থার ওপর নির্ভরতা কমানো না গেলে থেকে যাবে ঘাটতি। আর জনগণের আয় না বাড়লে করজাল সম্প্রসারণ করেও তেমন লাভ নেই।

বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়: চট্টগ্রাম কাস্টমসে  ৯ হাজার কোটি টাকা ঘাটতি

বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়: চট্টগ্রাম কাস্টমসে ৯ হাজার কোটি টাকা ঘাটতি

সদ্যবিদায়ী অর্থবছরে ৬৮ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। লক্ষ্যমাত্রা পূরণে ৯ হাজার কোটি টাকা ঘাটতি থাকলেও প্রবৃদ্ধি সাড়ে ৯ শতাংশ। তবে এলসি জটিলতা ও ডলার সংকটে বাণিজ্যিক ও বিলাসী পণ্য আমদানি কমায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

'বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা অর্থনীতির জন্য নেতিবাচক'

'বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা অর্থনীতির জন্য নেতিবাচক'

নতুন অর্থবছরে ব্যাংক ঋণের যে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, তা অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। একইসঙ্গে করপোরেট কর ছাড়কে পুঁজিবাজারকেন্দ্রিক উল্লেখ করে তা নিস্ফল নীতি হবে বলেও মনে করছেন তারা। তবে এনবিআর যদি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, সার্বিক অর্থনীতির জন্য তা ইতিবাচক ফলাফল আনবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আজ (শনিবার, ৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।