সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের তথ্যানুযায়ী সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।